আমরা আমাদের আন্তর্জাল পত্রিকায় সৃষ্টিশীল মৌলিক গল্প, কবিতা, প্রবন্ধ, গ্রন্থ সমালোচনা, ছবি (হাতে আঁকা বা ক্যামেরায় তোলা), ছবিতে গল্প বা কমিকস্, চিত্র আলেখ্য (Photo feature), অনুবাদ, ভিডিও এবং অডিও প্রকাশ করতে আগ্রহী।
যেগুলি এখানে প্রকাশ করা হবে সেগুলি যেন ইতিপূর্বে অন্যত্র কোন ছাপা বা বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশিত না হয়ে থাকে এবং কোনরকম Youtube, Facebook, Instagram, Whatsapp, X ইত্যাদি সামাজিক মাধ্যমের বা অন্য ওয়েবসাইটের কোন লিংক তাতে ব্যবহার করা যাবে না।
কোন রচনাতেই কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কোনরকম সরাসরি মন্তব্য থাকা চলবে না।
যিনি তাঁর রচনা বা ছবি বা অডিও, ভিডিও যাই পাঠাবেন, সাথে তাঁর সম্পূর্ণ নাম, ফোন নাম্বার, ও ইমেল আই. ডি পাঠাতে হবে।
নির্বাচনের ব্যাপারে পত্রিকার সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
রচনার ক্ষেত্রে শুধুমাত্র বাংলায় লেখা গৃহীত হবে। আর কেউ যদি চান তাহলে তাঁর রচনার সাথে তিনি কিছু ইলাস্ট্রেশন বা ছবি দিতে পারেন। অথবা আমরা আমাদের অনুভব অনুযায়ী আপনার রচনার সাথে ইলাস্ট্রেশন যুক্ত করতে পারি।
লেখা ইউনিকোডে কালপুরুষ ফন্টে পাঠাবেন, ছবি jpg/jpeg এবং ভিডিও mp4 ফরম্যাটে পাঠাবেন। লেখা ১৫০০ শব্দের মধ্যে হওয়া চাই। যদি কোনো লেখা বেশী বড়ো হয়, এবং সেটি সম্পাদক মন্ডলী মনোনীত করেন, তাহলে সেটি ধারাবাহিকরূপে প্রকাশিত হবে। একটি ছবি/ভিডিও / অডিও 500KB/5MB/2MB-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। অন্যথায়, সম্পাদক মন্ডলী দ্বারা নির্বাচিত মাধ্যম তাঁরা compress করে নেবেন।
আমাদের এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র সৃষ্টি সুখের উল্লাসে, তাই এখানে রচনা ছবি ইত্যাদি প্রকাশ করার জন্য কাউকে কোন সাম্মানিক দেওয়া সম্ভব হবে না।
এখানে প্রকাশিত কোন কিছু অন্যত্র প্রকাশ করতে হলে সম্পাদকের থেকে লিখিত অনুমতি নিতে হবে। রচনা, ছবি বা ভিডিও, অডিওর স্বত্ত্ব যিনি পাঠিয়েছেন তাঁরই থাকবে, কিন্তু আমাদের আন্তর্জাল পত্রিকার সম্পাদকের অনুমতি ব্যতীত তা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
ঠিকানা : সত্যপীরতলা (পশ্চিম), চন্দননগর, হুগলী, ৭১২১৩৬